কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে দুই বাংলাদেশি রুমমেটের হাতে এক বাংলাদেশি খুন হয়েছেন। জানা যায়, সৌদি স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে আল খারিজ শহরের আজিজিয়া নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আল খারিজের আজিজিয়ার একটি বাংলাদেশি ভিলাতে একই রুমে ওই তিনজন থাকতেন। ঐদিনই বিকাল তিনটায় কাজ শেষে বাসায় আসলে বাথরুমে গোসল করা কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমে থাকা অন্য দুইজন বাংলাদেশি তাকে গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মোহাম্মদ মাইনু উদ্দিন নিহত হন।
এ ঘটনায় জড়িত তাৎক্ষণিক দুই বাংলাদেশি হত্যাকারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তবে গ্রেফতারকৃত দুই বাংলাদেশির পরিচয় জানা যায় নি। নিহতের নাম মোহাম্মদ মাইনু উদ্দিন(৩০)। তিনি কুমিল্লা হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দূর্ঘাপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত মাইনু উদ্দিন কয়েক বছর আগে সৌদিআরবে পাড়ি জমান। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।