প্রবাস মেলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যথাযথ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন।’
মন্ত্রী হিসেবে রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সবাইকে সাথে নিয়ে কাজ করবো। সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন মঈন খান।
পরে সকাল ১০টায় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ওই দিনই তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।