আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২১ ইউরোপের সর্ববৃহৎ আওয়ামী সংগঠন, ইতালি আওয়ামীলীগের সম্মেলন ইতালির রোমে অনুষ্ঠিত হবে। ইতালি আওয়ামীলীগের নেতা-কর্মীদের প্রাণপ্রিয় সংগঠন ইতালি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর ২০২১, বুধবার ইতালির রোমে পিয়াচ্ছা ভিত্তরিওতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই তফসিল ঘোষণা অনুষ্ঠিত হয়। ইতালি আওয়ামীলীগের একাংশের নেতাকর্মী এবং সাংবাদিকদের উপস্থিতিতে এই তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার সাথে সাথে নেতাকর্মীরা আনন্দ-উৎসবে মেতে উঠে।
অনেক নেতাকর্মীদের মুখে শুনা গেল তাদের অনেকদিনের প্রত্যাশা ছিল এই সম্মেলন। তাই তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। যাদের হাতে ইতালি আওয়ামীলীগের জন্ম তাদের মুখেই এই তফসিল ঘোষণা ইতালি আওয়ামীলীগকে সমৃদ্ধ করবে। কর্মীদের মধ্যে অনেকদিন থেকে মুখ থুবড়ে পড়া ইতালি রাজনীতির মাঠ রাজনৈতিক স্পৃহার সৃষ্টি হবে। নেতাদের বক্তব্যে জানা গেছে তারা সবাই প্রত্যাশা করে সবাই সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় আগামী ২৮ নভেম্বর ২০২১ উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
উপস্থিত নেতাকর্মীদের প্রত্যাশা ইউরোপ সহ ইতালিতে আওয়ামীলীগ সবার প্রিয় সংগঠন প্রাণের সংগঠন। রাজনৈতিক স্বচ্ছতা এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করতে এ সম্মেলন অত্যন্ত জরুরী এবং অপরিসীম। তাই সবার উপস্থিতিতে সম্মিলিতভাবে সবার অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এখন দেখার বিষয় আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ইতালি আওয়ামীলীগের অন্যপক্ষ কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উল্লেখ থাকে যে, ইউরোপের মধ্যে বিশেষ করে ইতালিতে আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত এবং অনেকদিন থেকে রাজনৈতিক বিশৃঙ্খলা বিদ্যমান আছে ইতালি আওয়ামীলীগের মধ্যে।

রোমে তথা ভেনিস ও মিলানোর কয়েকজন বাংলাদেশি কমিউনিটির নেতাদের সাথে কথা প্রসঙ্গে জানা গেল, কেউ কারো ইশতেহার মানছে না, এটা রাজনীতির জন্য ভাল কথা নয়। ইশতেহারের তারিখ দু-একবার পেছানোর পরও দুই দলে বিভক্ত ইতালি আওয়ামীলীগ। কয়েকবার একসাথে বৈঠক করেও মতামতে এক হতে পারেনি এটা সুস্থ ধারার রাজনীতির জন্য হুমকি। তাই সবাই প্রত্যাশা করে আগামী আসন্ন সম্মেলন সবার অংশগ্রহণে সম্পন্ন হবে।
সম্মেলনের তফসিল ঘোষণা করেছেন ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া, সদস্য সচিব আবু মাঈদ খান, নির্বাচন কমিশন প্রধান কে এম লোকমান হোসেন। সম্মেলন প্রস্তুত কমিটির ও নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন জসিম, আফতাব বেপারী, দিদারুল আবেদীন, মাঈনুদ্দিন হাজারী লিটন, শাহ আলম, মজিবর রহমান সিকদার প্রমূখ।