প্রবাস মেলা ডেস্ক: নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, কায়েস চৌধুরী দীর্ঘদিন কিডিনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করে বাসায় ফেরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।
অভিনেতা ও নির্মাতা হিসেবে অত্যন্ত সফল কায়েস চৌধুরী। তিনি কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। নির্মাণ করেছেন বহু নাটক। এছাড়া ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মাপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।