রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: আর্টিস্ট আন্ট গোল টেবিল বৈঠকে বক্তারা বলেছেন প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ সরকার থেকে সকল সুযোগ সুবিধা, প্রাপ্য সন্মান পাওয়া সম্ভব । বিভিন্ন সমস্যার সমাধান হবে । তাই সকল প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকারের জন্য, সন্মানের জন্য একসাথে আওয়াজ তুলতে হবে । তা নাহলে প্রবাসীরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেই থাকবে।
শুক্রবার বিকেলে প্যারিসের লোওক রেস্টুরেন্টে ফ্রান্স দর্পণ পত্রিকার আয়োজনে র্টিস্ট আন্ট ফ্রান্স দর্পণ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয় ছিল বিজয়ের সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় আমরা: প্রবাসী ভাবনায় প্রাপ্তী ও প্রত্যাশা । পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জীর সঞ্চালনায় এ গোল টেবিল বৈঠকে, প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, ফ্রান্সের একমাত্র নারী সংগঠন বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তৌফিকা শাহেদ, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ফারুক নওয়াজ খান, ইপিবি ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, আয়েবা’র নির্বাহী সদস্য টি এম রেজা , বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আরমান চৌধুরী । গোল টেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক শাহাদাত হোসেন সাইফুল।