প্রবাস মেলা ডেস্ক: সঙ্গীতশিল্পী লিজার নতুন ভিডিও গান ‘তোমার স্মৃতিটুকু’ প্রকাশি হয়েছে। রবিউল ইসলাম জীবনের কাব্য কথায়, আকাশ সেনের সুর আর সাজিদ সরকারের সংগীতায়োজনে এ গানটি সাজানো হয়েছে।
এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রেম, রিবহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গানটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল।