আনোয়ার হোসেন মামুন: চট্রগ্রামের সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক বাদল রায় স্বাধীন এর হাতে ঢাকা থেকে প্রকাশিত প্রবাসীদের নিয়ে জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘প্রবাস মেলা’র প্রিন্ট কপি। বাংলাদেশে ছুটিতে আসা, সন্দ্বীপের ছেলে প্রবাস মেলা পত্রিকার কাতার প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন মামুন তার হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
পত্রিকা পেয়ে বাদল রায় স্বাধীন প্রবাস মেলা’র প্রশংসা করে বলেন, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় সাড়ে ১১ শতাংশ যোগান দিচ্ছেন এই সদ্বীপের মানুষ এবং উপজেলা ভিত্তিক সন্দ্বীপ উপজেলা বাংলাদেশের প্রথম, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন সহ সারাবিশ্বে সন্দ্বীপের মানুষ বসবাস করে, এক কথায় সন্দ্বীপের মানুষ রেমিটেন্স যোদ্ধা। রক্তের সাথে মিশে আছে এই দ্বীপের মানুষের বৈদাশিক মুদ্রা অর্জনের আলাদা খ্যাতি, প্রবাসীদেরকে নিয়ে এমন একটি জনপ্রিয় পত্রিকার কাতার প্রতিনিধি আমার সদ্বীপের সন্তান এইটা আমাদের গর্বের বিষয়। তিনি পত্রিকার সম্পাদকসহ সকল কলাকুশীলদের আন্তরিক ধন্যবাদ জানান।