সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: নারী ও শিশুদের বিরুদ্ধে পুরুষ নির্যাতনের অবসান ঘটাতে অস্ট্রেলিয়াব্যাপী একটি সামাজিক আন্দোলন হল হোয়াইট রিবন অস্ট্রেলিয়া। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়কে অষ্ট্রেলিয়াতে হোয়াইট রিবন বলে।
আনুষ্ঠানিকভাবে হোয়াইট রিবন নাইট ২৬ জুলাই। ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত হোয়াইট রিবন নাইট অনুষ্ঠান করা যেতে পারে।
অস্ট্রেলিয়াতে হোয়াইট রিবন প্রচারণা শুরু হয়েছিল ১৯৯১ সালে নভেম্বর মাসে। হোয়াইট রিবন ক্যাম্পেইন প্রতিষ্ঠাতা মাইকেল কফম্যান, জ্যাক লেটোনন্ড এবং রন স্লুসার। এদেশে ২৬ জুলাই হোয়াইট রিবন নাইটস এবং ২৫শে নভেম্বর হোয়াইট রিবন ডে পালন করা হয়। শিশু ও নারীর সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য হোয়াইট রিবন কাজ করে যাচ্ছে। হোয়াইট রিবন হচ্ছে পুরুষদের বিরুদ্ধে নারীর সহিংসতা উপর দৃষ্টি নিবদ্ধ করা। অস্ট্রেলিয়াতে হোয়াইট রিবন এডভোকেট ও অ্যাম্বাসেডররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে।
নির্যাতন সহিংসতা প্রতিরোধ করার জন্যই নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ কমিউনিটির হোয়াইট রিবন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকনসহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, ২৬ জুলাই সিডনির ল্যাকান্বায় বিকাল ৪:৩০ মিনিটে হোয়াইট রিবন দল গণসচেতনতামূলক ব্যানার ও পোশাক প্রদর্শন করে। অষ্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি কমিউনিটিতে ২০ জুলাই আজাদ খোকনের উদ্যোগে হোয়াইট রিবন নাইটস অনুষ্ঠিত হয়েছে।