ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম লেবাননের ৬৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর আলকোলার একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের আলোচনা সভায় এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে সদস্যদের পরিচিত করিয়ে দেয়া হয়।
অত্র সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কুরবান আলী, প্রধান উপদেষ্টা বাবুল মুন্সি, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল হালিম, সুফিয়া আক্তার বেবী, ওবায়দূর রহমান জনি, সিনিয়র সহ সভাপতি শরীফ আহমেদ, সহ সভাপতি আনোয়ার চৌকদার, সৈয়দ আলম, পিন্টু মিয়া, মনির হোসেন, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তুষার, সহ সম্পাদক সাগর হোসেন, শেখ করিম, প্রচার সম্পাদক কাজল মাহমুদ, শেখ জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, রুমা আক্তার, আলেয়া আক্তার মঞ্জুরী সুলতানা সহ অনেকে।
এ সময় লেবাননের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুর্নাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করেন নেতৃবৃন্দ।।