প্রবাস মেলা ডেস্ক: কলম্বাসের ওহাইও শহরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এ্যাসেসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও (বাকো) ফ্রি ফ্লু-সট সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
কলম্বাস শহরে স্থানীয় সময় ২১ডিসেম্বর সেন্টানিয়াল স্কুলের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে শুভ সূচনা করা হয়।
এছাড়া নাচ, গান, কবিতা আবৃত্তি, মঞ্চনাটক ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়। তাছাড়া ২০২০ ও ২০২১ বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ওহাইওর নির্বাচন অনুষ্ঠিত হয় ।
নির্বাচনে সভাপতি পদে ফয়সাল আরাফাত ও সাধারণ সম্পাদকে পদে মনিরুল ইসলাম মনি নির্বাচিত হন। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন ইশফাক ইসলাম( সহ-সভাপতি) জয় আনম (কোষাধ্যক্ষ) তানিয়া সিদ্দিকা পিয়া (সাংস্কৃতিক সম্পাদক) ও কার্য নির্বাহী সদস্য ইয়াসিন আহমেদ।
এন্ডমেনড কিমিটি চেয়ারমেন পদে এম রুস্তম আলী ও সদস্য পদে লিটন কবির নির্বাচিত হন । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান।
কমিশনের অন্য দুই সদস্যরা হলেন রেজা হাসান ও ফজলুল হক । বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
