লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: আমরা খুলনাবাসীর উদ্যোগে ২৭ জুলাই অনুষ্ঠিত পিকনিক পরবর্তী আলোচনা সভা গতকাল ৫ অগাস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার কর্মী ব্যারিস্টার কানিজ ফাতেমার সভাপতিত্বে আলোচনাসভা পরিচালনা করেন সুলতানা আহমেদ শেখ।
পূর্ব লন্ডনে অবস্থিত আমরা খুলনাবাসীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২৭ জুলাই অনুষ্ঠিত পিকনিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সকলে পিকনিকের মূল উদ্যোক্তা ব্যারিস্টার কানিজ ফাতেমা, সুলতানা আহমেদ শেখ ও আরিফা বেগম কে সুন্দর আয়োজনের জন্য করতালি দিয়ে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এসএম সিপার, বিএম ওবায়দুল হক আজমীর, লন্ডন ক্রিকেট লীগ (এলসিএল ) এর সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার ইমরুল হাসান, আইনজীবী ফয়সাল জামিল, এমদাদুল হক চঞ্চল, গ্রেটার খুলনা সমিতির সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা, শাহীন খুরশিদ, এসএম আসাদুল্লাহ ও Newslife24.com এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু প্রমুখ।
সভায় খুলনা বিভাগের সকলকে নিয়ে একটি সংগঠন করার সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেন। এ কাজ এগিয়ে নিতে বিএম ওবায়দুল হক আজমীর কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিকে চলতি মাসের মধ্যে ব্রিটেনে অনস্থানরত বৃহত্তর খুলনার সকল সদস্যদের সাথে যোগাযোগ ও কথা বলে একটি সাধারণ সভার আয়োজন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন কমিটির অন্য দুজন সদস্য হলেন ব্যারিস্টার ইমরুল হাসান ও গ্রেটার খুলনা সমিতির সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা।