মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: চাঁদপুর শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এডিস মশা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এডিস মশা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ সহ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন শাহরাস্তি থানা অফিসার ইনর্চাজ মোঃ শাহ আলম এলএলবি, শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ।
পরে কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে।