প্রবাস মেলা ডেস্ক: ৫ আগস্ট সোমবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন ইতালি প্রবাসী সাংবাদিক মো: রিয়াজ হোসেন এবং পর্তুগাল প্রবাসী সাংবাদিক রনি মোহাম্মদ। এ সময় তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রিয়াজ হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এবং বাংলাদেশ প্রতিদিন এর ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ বাংলাদেশ প্রতিদিন, ঢাকা টাইমস২৪.কম এবং পাক্ষিক প্রবাস মেলা’র পর্তুগাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন

তারা দুজনই কলম সৈনিক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ সময় সাংবাদিক ও মানবাধিকার কর্মী রিয়াজ হোসেন বলেন, বিশ্বের কোটি প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, হাসি-কান্না, সাফল্য-সম্ভাবনা তুলে ধরে প্রবাস মেলা প্রবাসীদের মুখপত্রের ভূমিকা রাখছেন। আমি অনলাইনের পাশাপাশি ইতালিতে পত্রিকাটির নিয়মিত প্রিন্ট কপি পড়ি। আশা করি পত্রিকাটি ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকবে।
রনি মোহাম্মদ বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স। জাতীয় অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতটিকে সরকারি এবং বেসরকারিভাবে আরও মূল্যায়ন করা উচিত।
পরে তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।