আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সংবর্ধিত হলেন জাহাঙ্গীর ফরাজী, এম এ রব মিন্টু। ইতালি আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে রোমা ওয়েস্ট ও মার্কোনী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংবর্ধনা দিয়েছে।
২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় রোমা মার্কোনিতে স্থানীয় একটি বাংলা রেস্টুরেন্টের হলরুমে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা তাহেরুল ইসলাম মজুমদার।
ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. আর আহমেদ তপু, দপ্তর সম্পাদক জি.আর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. রব মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, সহ সভাপতি সরদার লুৎফর রহমান, জামান, মোক্তার জামান, শাফিজুল হক শাফিজ, নজরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, উপ দপ্তর সম্পাদক রাজিব রহমান, উপপ্রচার সম্পাদক লিটন চৌধুরী, সহ কোষাধ্যক্ষ কুদ্দুস চৌকিদার, সম্মানিত সদস্য হাজী সুইট, নিগার সুলতানা মিতা সহ অনেকে ।

এসময় রোমা ওয়েস্ট, মার্কোনীবাসী সর্বস্তরের আওয়ামী নেকার্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা জাহাঙ্গীর ফরাজী ও এম এ রব মিন্টুর নেতৃত্বে একটি দুর্নীতি ও দালালমুক্ত আওয়ামী লীগ গড়ার অঙ্গীকার করেন । তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এই ম্যাসেজ দেন যে তাদের নবগঠিত কমিটির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রিয় সংগঠন আওয়ামী লীগের প্রবাসী ইতালির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে অবশ্যই প্রবাসীদেরকে সুন্দর একটি রাজনৈতিক প্লাটফর্ম উপহার দিবেন । এবং আওয়ামী লীগের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে জনকল্যাণমূলক কাজ করবে বলে আশা প্রকাশ করেন ।
তারা পাসপোর্ট সমস্যাগুলো নিয়ে স্বচ্ছতার সঙ্গে দূতাবাস কে সঙ্গে নিয়ে কাজ করবেন বলেও জানান । ইতালি আওয়ামী লীগের নবগঠিত এই কমিটি সবসময় প্রবাসী বাংলাদেশিদের সাথে থাকবেন বলে তারা আশা প্রকাশ করেন।
নবগঠিত এই কমিটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতিতে উজ্জীবিত উপস্থিত বক্তারা বর্তমান রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি কোন ব্যক্তি বা দলের প্রতিনিধি নয় আপনি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি, আপনি ইতালি প্রবাসী বাংলাদেশিদের অভিভাবক। সুতরাং দালালদের তোষামোদ বন্ধ করে পক্ষপাতীত্ব না করে ইতালি বাংলাদেশি প্রবাসীদের কল্যাণের জন্য অতীতের রাষ্ট্রদূতদের মত (যেসব রাষ্ট্রদূত প্রবাসীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, দলবল নির্বিশেষে, বিভিন্ন চায়ের আড্ডায় এখনো তাদের নিয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের সুবিধা অসুবিধার দিকে নজর দিন।