সাজ্জাদ হোসেন সজিব, টোকিও, জাপান: পুরনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছিল জাপান আওয়ামীলীগ। জাপান শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদল চাকলাদারকে এ কমিটির চেয়ারম্যান করা হয়।
আহ্বায়ক কমিটি গঠনের প্রায় একমাস পর ২৪ নভেম্বর রবিবার সংবাদ সম্মেলন করে সালেহ মো. আরিফকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার আসলাম হিরার নাম ঘোষণা করা হয়।
এর আগে, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য সবার জন্য মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়। সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- সনত কুমার বড়ুয়া ও সালেহ মো. আরিফ। পরে ভোটের মাধ্যমে বিজয়ী হন সালেহ মো. আরিফ।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন খন্দকার আসলাম হিরা। বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন চৌধুরী সাহিন, সাম্মী আক্তার ও জুয়েল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে সবকিছু করা হয়েছে। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীরা সঠিক সেবা পাচ্ছেন কি-না, প্রবাসীদের লাশ ও স্টুডেন্টরা কোন ধরনের সুবিধা পাচ্ছেন, এসব বিষয়ে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের কী চিন্তাভাবনা- এসব প্রশ্ন তোলা হয় জবাবে সভাপতি বলেন, কাজগুলো আমরা আগে থেকেই করে আসছি। সামনে আরও ভলো কিছু করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে প্রবাসীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।