হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৫ জুলাই ২০২১, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স, সাউথ ক্যারোলাইনায় সড়ক দূর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি সুমাইয়া খান স্বর্ণার মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। সড়ক দূর্ঘটনায় স্বামী কামরুল হাসান মারাত্মকভাবে আহত হয়েছেন। পাঁজরের হাঁড় সহ শরীরের অবস্থা খুবই খারাপ হওয়ায় ফ্লোরেন্সের MacLoad Regional Medical Center এর ইমার্জেন্সিতে নেয়া হয়েছে। দুই বছরের শিশু সন্তানও কোমায় রয়েছে।
আটলান্টা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী নূর জিন্নাহ বিষয়টি টেলিফোনে প্রবাসের পরিচিত মূখ কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের অন্যতম নির্বাহী সিকদার গিয়াসউদ্দিনকে নিশ্চিত করেন। সমাজকর্মী নূর জিন্নাহ দেশের ও প্রবাসের সকলকে সুমাইয়া খান স্বর্ণার পবিত্র রুহের মাগফেরাত সহ মারাত্মকভাবে আহত সুমাইয়া খানের স্বামী কামরুল হাসান ও তাঁদের একমাত্র সন্তানের দ্রুত সূস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেন। সাউথ ক্যারোলাইনায় অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের সুমাইয়া খান স্বর্ণার বাবা মীরপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ঢাকা সিটি আওয়ামীলীগ নেতা সেলিম খান ফোনে যোগাযোগ করার জন্য সবিনয় আবেদন জানিয়েছেন।
সেলিম খানের ফোন নাম্বার: +৮৮০১৮১৮১৬০৮৪০; তাছাডাও বিকল্প হিসাবে আল আমিনের ফোন +৮৮০১৭১৪৪৫৪০২২’তে কোভিড-১৯ ও ডেল্টা ভ্যারিয়েন্টসের টালমাটাল সময়কালীন পরবর্তিতে কি করা যেতে পারে- যথাযথ পরামর্শ প্রদানের জন্য ও সাউথ ক্যারোলাইনাতে তেমন কেউ পরিচিতজন নেই বলে স্থানীয় বাংলাদেশিদের মানবিক কারণে ফোন করার জন্য বিনীত আবেদন জানিয়েছেন। মহান আল্লাহ পাক সুমাইয়া খান স্বর্ণাকে জান্নাত নসীব করুন। স্বামী ও সন্তানকে দ্রুত সুস্থতা দান করুন।