প্রবাস মেলা ডেস্ক: ২৭ অক্টোবর ২০১৯ রবিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জুবায়দা নাজনীন চৌধুরী এবং অভিনেতা মো: জুলফিকার আলী বাবু। এ সময় তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জুবায়দা নাজনীন চৌধুরী নাজ এন্টারপ্রাইজ (Najjj Enterprize) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকাস্থ ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সদস্য।
এছাড়াও তিনি মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির আজীবন সদস্য, মুন্সিগঞ্জ বিক্রমপুর কল্যাণ ফাউন্ডেশন এর সহকারী মহিলা ব্যবস্থাপক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
অন্যদিকে জুলফিকার আলী বাবু একজন অভিনেতা। মঞ্চ নাটক দিয়েই তিনি অভিনয় শুরু করেন। ২০০৭ সালে লোক নাট্য দলে নাট্যকর্মী হিসেবে যোগদান করেন।তিনি শিল্পকলা একাডেমির ডিজি জনাব লিয়াকত আলী লাকী’র নির্দেশনায় কঞ্জুস, আমরা তিনজন, লীলাবতী আখ্যান, রথযাত্রা, মাঝ রাতের মানুষেরা প্রভৃতি নাটকে অভিনয় করেছেন।
জুলফিকার আলী টিভি নাটকেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হল ‘হিরোইন’, ‘সেইরাতে বৃষ্টি ছিলো’, ‘ভালোবাসার ডুবসাঁতার’, ‘রেডিও জোকি’, ‘বড় ভাইয়ের প্রেম’ প্রভৃতি।
আলাপচারিতায় তারা পাক্ষিক প্রবাস মেলা’র সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে পত্রিকার সমৃদ্ধিতে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।
পরে প্রবাস মেলা’র সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাথে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।