কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে মক্কা বিএনপি প্রাদেশিক কমিটির সিনিয়র সহ সভাপতি এম জহির আহমেদর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা বিএনপি আল খানচা শাখা। রবিবার ২৭ সেপ্টেম্বর এশার নামাজের পর মক্কা নগরীর সারআল হাজ্বে একটি হোটেলের বলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুরুতে কুরআন তেলোয়াত করেন মাওলানা বেলাল উদ্দিন।
বিএনপি আল খানচা শাখার সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের, মক্কা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, জাহাঙ্গীর চৌধুরী, বেলাল উদ্দিন, শামসুল আলম আজাদ, হামিদুল হক হামিদ।
বক্তব্য রাখেন জাহাঙ্গীর, ফাহাদ, আলম, আতাউর রহমান, রুহুল আমিন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জুয়েল রানা, নূর হোসেন খন্দকার, শামসুল আলম হেলালী, শাহাজান ফকির, নুরুল আবছার লেদু, রহমত উল্লাহ খা।
আলোচনা সভা শেষে মক্কা বিএনপি নেতা জহির আহমেদর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহাব উদ্দিন । এ সময় মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন অঞ্চল কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।