আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে ২৭ অক্টোবর এক অনাড়ম্বর জাঁকজমকপূর্ণ, আনন্দমুখর পরিবেশে রোমের স্থানীয় একটি গির্জা হলে
জালালাবাদ এসোসিয়েশনের বিশ্ব সিলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও মাহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় উক্ত আনন্দ উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জালালাবাদ এসোসিয়েশনের এই আনন্দ-উৎসবে বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের বক্তব্যের পরে মাননীয় মন্ত্রী তার বক্তব্য শুরু করেন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হবে। ২০৩০ সালের মধ্যে পিছনের সব লক্ষ্য মাত্রা অর্জন করবে বাংলাদেশ এবং ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ হয়ে দেশটি হবে সোনার একটি বাংলাদেশ।

ইতালি জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব সিলেট উৎসবে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি যার নাম রাইপেন। এর মানে হলো রেমিটেন্স, কারণ আপনারা বাংলাদেশি প্রবাসীরা দেশে অর্থ প্রেরণ করার কারণেই কেবলমাত্র আমাদের দেশের অর্থনীতির চাকা এখন খুব ভালো অবস্থানে রয়েছে । আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আমাদের দেশ বিশ্বকাপ কেটেছে সে অনেক আগেই এক সময় বিশ্বের কাছে দারিদ্র ও অভাবী দেশ হিসেবে পরিচিত ছিল এই বাংলাদেশ, আর এখন আর কেউ নাখেয়ে মরবেনা। বিশ্বের কাছে বাংলাদেশ একটি আদর্শ, অর্থনৈতিক চাঙ্গাভাবের জন্য ।
তিনি বলেন, প্রবাসী রেমিটেন্স বৃদ্ধির ফলে রিজার্ভ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আগে সাড়ে ৩ বিলিয়ন রিজার্ভ ছিল এখন ৩৩ বিলিয়ন হয়েছে। আপনাদের জন্য রপ্তানি আয় অনেক বেড়েছে, আমরা এখন আর টানাটানির মধ্যে নেই। আমরা এখন ভালো অবস্থানে আছি।
এসময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার তার বক্তব্যে বলেন ,পাসপোর্ট নিয়ে আপনাদের যে সমস্যা আছে তা অচিরেই দূর হবে আপনারা পাসপোর্ট এর সমস্যা নিয়ে আগে অনেক সমস্যায় পড়েছেন কারণ ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হত, যারা কম্পিউটারে তেমন কিছু বুঝেন না তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হত বা অ্যাপোয়েন্টমেন্ট যদি আপনারা বাহিরে কারো সহযোগিতায় নিতেন, তাতে ২/৪/৫ ইউরো খরচ হত, আপনাদের কথা চিন্তা করেই আপনাদের সুবিধার জন্যই আমরা সে ব্যবস্থা বাদ দিয়ে আপনাদেরকে সরাসরি বাংলাদেশ দূতাবাসে এসে আপনাদের সমস্যা সমাধানের ব্যবস্থা্র নিয়ম করেছি। আপনারা যখনই দূতাবাসে আসবেন যে সমস্যা নিয়ে আসেন তা রোম বাংলাদেশ দূতাবাস আন্তরিকতার সাথে দেখবে ।

এছাড়া বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি অলি উদ্দিন শামীম প্রমুখ।
অনুষ্ঠানে ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সাবেক ইতালি বিএনপির নির্বাচিত সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বিশেষ করে নাপোলি শহর থেকে প্রায় ৪০ জনের মতো জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এছাড়াও সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সমিতির নেতৃস্থানীয়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে আনন্দ অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়।