প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলা অফিসে ২ জানুয়ারি ২০২০ বৃহস্প্রতিবার অতিথি ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মনিরা পারভীন হ্যাপী। তার সাথে আলোচনায় অংশ নিয়েছেন প্রবাস মেলার উপদেষ্টা মামুন ইমতিয়াজ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু। এসময় তাকে প্রবাস মেলার সৌজন্য কপি উপহার দেওয়া হয়। আলোচনায় তিনি জানিয়েছেন বাংলাদেশে নৃত্যকলার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তবে তার জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন। উল্লেখ্য, মনিরা পারভীন হ্যাপী ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
প্রবাস মেলা অফিসে নৃত্যশিল্পী মনিরা পারভীন হ্যাপী