নাজমুল ইসলাম মকবুল, সিলেট: সিলেট-২ বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের প্রবাসীরা সব সময় এলাকার গরীব অসহায়দের সহযোগিতা করে থাকেন। সুখে দুঃখে পাশে দাড়ান। তাই প্রবাসীদের জন্যও আমাদের করণীয় আছে। তিনি আরও বলেন সকল প্রবাসীরা নিজ নিজ এলাকার গরীব অসহায়দের দিকে আরেকটু নজর দিলে কোন মানুষ আর শীতে কষ্ট পাবেনা।
তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মন্তর আলী রাজুর উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১ জানুয়ারি বুধবার বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে প্রবীণ সালিশ ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মবশ্বির আলীর সভাপতিত্বে পৌদনাপুর গ্রামে মন্তর আলী রাজুর বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন মেম্বারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো: হিরা মিয়া, আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী, মতছির আলী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা রফিক মিয়া, আব্দুল কাইয়ুম, মসতাক আহমদ, আমির আহমদ, রিয়াজ উদ্দিন, রুকন মিয়াজী, সাহেদ আহমদ, আব্দুল মুমিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক গরিব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।