মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: স্পেন আওয়ামী লীগের সভাপতি মো: বোরহান উদ্দিনকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেছে কেন্দ্রীয় কমিটি ।
এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর ২০১৯ ইং “বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি/সিনিয়র সহ-সভাপতির সভাপতিত্বে এক বিশেষ সভায় সিদ্ধান্ত মোতাবেক “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শূন্য পদে মো: বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা লিখিতভাবে তাদের অফিসিয়াল পেডে উল্লেখ করেন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনার সাংগঠনিক দক্ষতা ও মুজিবীয় আদর্শের প্রতি অনুগত্য এবং সংগঠনের প্রতি অবদান বিবেচনায় আপনাকে “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
স্পেন আওয়ামী লীগ নেতা মো: বোরহান উদ্দিনকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন স্পেন আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দরা ।