রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনের মাল্টি কালচারার একাডেমীর হল রুমে কেক কেটে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
তানবীর আলম জনির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যাক্তি কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামীলীগের উপদেষ্টা হাবিবুর রহমান, ব্যবসায়ী শাহীন আহমেদ, মহিন উদ্দিন, মোহাম্মদ শাহীন, নওশাদুর রহমান ইমন, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, পর্তুগাল ছাত্রলীগের জাহিদ হাসান সোহাগ, মাজহারুল ইসলাম, এস টি তপু, শাহীন দর্জি, রাহমান আমিন, আশিকুর রাহমান, প্রান্ত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনী নিয়ে তৈরি করা একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। এছাড়াও কেক কাটার পূর্বে রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবিনী নিয়ে বক্তরা আলোচনা করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে ১৯৪৪ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ। এরপর ১৯৭৩, ৮৬, ৯১, ৯৬, ২০০১ এবং সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি কিশোরগঞ্জ-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। মো: আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। তিনি বর্তমানে বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন।