প্রবাস মেলা ডেস্কঃ আজ ৫ জুলাই, ২০২১। পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ও মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হকের শুভ জন্মদিন। তার জন্মদিনে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক শরীফ মুহাম্মদ রাশেদ ও তার বন্ধু প্রবাস মেলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন।
মোহাম্মদ আনোয়ারুল হকের এই দিনে রত্নগর্ভা মায়ের কোল আলোকিত করে ধরাধামে আগমন করেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। ছোটবেলা থেকেই মানুষকে ভালবাসার শিক্ষা পেয়েছিলেন তিনি। পুলিশ ডিপার্টমেন্টে যোগদানের পর থেকেই যথাসম্ভব সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। সাধারণ গরীবরা যাতে আইনের কাছে সুবিচার পায়-তজ্জন্য তিনি সাধ্যমত চেষ্টার ত্রুটি রাখেননি। পুলিশদের মাধ্যমে অসহায় সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, কেউ যাতে সহায় সম্বলহীন মানুষদের অত্যাচার অবিচারের সূযোগ না পায়-সেদিকে কড়া দৃষ্টি রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধনী গরীব সবাইকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি মুন্সীগঞ্জের লোকজনের মূখে মূখে শুনা যায়।
কোভিড-১৯’ তথা নভেল করোনা ভাইরাসের থাবা যখন দেশে শুরু হয়ে যায় তখন থেকেই পুলিশ সুপার আনোয়ারুল হক দিন রাত্রি সাধারণের সেবায় নিজেকে নিয়োজিত করেন।এখনও সমানভাবে দিবারাত্রি অহর্নিশি মানুষকে যাতে করোনা ভাইরাস থেকে দূরে রাখা যায় সচেতন করা যায়-সে ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়-গরীব মানুষদের সুখে দুঃখে দাঁড়ানোর পারিবারিক শিক্ষা থেকে তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি। নভেলকরোনা ভাইরাসের ও ডেল্টা ভ্যারিয়েন্টসের থাবা আর মৃত্যুর মিছিলে পুলিশ সুপার আনোয়ারুল হকের মত মানুষের সেবায় নিয়োজিত একদল সুশিক্ষিত আদর্শ পুলিশ বাহিনী দেশের সাধারণ মানুষের জীবনে শান্তি ও সৌভাগ্যের বারতা বয়ে আনবে বলে অনেকের বিশ্বাস। এমন একজনকে বন্ধু ও ভাই হিসাবে পেয়ে আমার গর্বের শেষ নেই। তার বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, পুলিশ সুপার আনোয়ারুল হক চাকরির সুবাদে যেখানেই যাবেন-আশা করা যায় সেখানকার মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
তার বন্ধু হাকিকুল ইসলাম খোকন বলেন, আমরা জন্মদিনে আনোয়ারুল হকের সর্বাঙ্গীন কল্যাণকর ও মঙ্গলময় জীবন কামনা করি। সামগ্রিক শারীরিক সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করি। মানুষের জীবনে শান্তি ও সুখে নিশ্চিত করতে গিয়ে আপনার জীবনও যাতে নির্বিঘ্ন থাকে এবং শান্তি ও সুখের যেন ব্যত্যয় না ঘটে পরম করুনাময়ের নিকট সবিনয়ে কামনা করি। জন্মদিনে অশেষ শুভ কামনা। শুভেচ্ছা নিরন্তর।