মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি থেকে: ৪ জুলাই ২০২১, রবিবার সকাল ১১টায় বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ভেনিস বাংলা স্কুলের হলরুমে ভারপ্রাপ্ত সভাপতি জনাব কাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সমিতির ১নং সদস্য জনাব শরীফ মৃধার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো: নজরুল ইসলাম শামীম। উক্ত বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লার সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির ভেনিসের প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ জনাব রেহান উদ্দিন দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উপদেষ্টা জনাব সিদ্দিকুর রহমান বকুল।

বর্ধিত সভায় সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজ উন্নয়নে সাধারণ মানুষের জন্য সামাজিক এবং সকল মানবিক কাজে সরাসরি অংশগ্রহণের উপর জোর দেয়া হয়। সভায় বক্তারা বলেন, আমরা বৃহত্তর কুমিল্লার সমিতি কমিউনিটির সকল ভালো কাজের সাথে আছি এবং আগামীতেও থাকবো । ভেনিসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সকলের সাথে একযোগে কাজ করে যাব।

সভায় দু’টি এজেন্ডা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রথমত বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর পক্ষ থেকে চলতি মাসেই বার্ষিক বনভোজনের আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত, দ্বিতীয়ত সমিতির সকল সদস্যদের প্রবাসী কল্যাণন মন্ত্রনালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ। সভায় সমিতির সকল সদস্যদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয় ও সমিতির পক্ষ থেকে আগামী দিনে সমিতির সকল সদস্যদের জন্য এই সেবা কিভাবে আরও সহজ করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব সহ-সভাপতি আশরাফ পাটোয়ারী, ইউনুছ গাজী, শাহজাহান বাদশা, নজরুল ইসলাম মতিন, যুগ্ম সম্পাদক আজাদ খান, জসীম উদ্দিন, আহম্মেদ নাঈম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক কবির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার, প্রচার সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক আবু হানিফ, কার্যনির্বাহী সদস্য বকুল আহম্মেদ প্রমুখ।
এছাড়া সভায় উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।