হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও নিউইয়র্কের মূলধারার ৩টি সংগঠন ‘নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরাম ও নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম’ নিউইয়র্কে আয়োজন করতে যাচ্ছে বার্ষিক নৈশভোজ ও নববর্ষ বরণ উৎসব। নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম জানান, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মূলধারার যতগুলো সংগঠন আছে, এর মধ্যে আমদের সংগঠনই সবচেয়ে প্রাচীন । আমরা কমিউনিটির প্রয়োজনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
আয়োজকরা জানান, এবারের বার্ষিক অনুষ্ঠানে ৫জন কংগ্রেসম্যানসহ ২০জনেরও অধিক মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। নিউইয়র্কের সম্মানিত ইউএস সিনেটর চাক শুমারের উপস্থিত থাকার সম্ভবনা খুবই উজ্জ্বল। যদিও তাঁর উপস্থিতি নির্ভর করছে প্রেসিডন্টের ইমপিচমেন্ট শুনানীর উপর। তবে এবার অনুষ্ঠানে রেজিস্ট্রেশন ফি বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজকরা জানান, এ ধরণের অনুষ্ঠানে সাধারণত জন প্রতি ১০০ ডলার ফি থাকে। কিন্তু অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আমরা সেটি ৩০ ডলার করেছি।
আয়োজকদের পক্ষ থেকে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে বলা হয়, এবারের বার্ষিক নৈশভোজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এ বছরই অনুষ্ঠিত হবে CENSU 2020, PRESIDENT ELECTION 2020, NEW YORK STATE ASSEMBLY ELECTION এবং 2021 NEW YORK CITY COUNCIL ELECTION.