রানা সাত্তার, চট্টগ্রাম: ৬ জানুয়ারি ২০২০ সোমবার ভোরে আনোয়ারায় আবারো গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকা থেকে মাদক ব্যবসায়ী দুধকুমড়া গ্রামের লেদু মিয়ার পুত্র মো: তৈয়ব (৩৬) কে ৮২ বোতল বিদেশি মদ ও সিএনজি সহ আটক করেন আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন ও এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স।
এতে আরো দুজন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন বলে জানা যায়। তারা হলেন দুধকুমড়া সৈয়দ মাঝির বাড়ির মো: মনুর পুত্র মো: তৈয়ব (২৮)এবং দুধকুমড়া আইঞ্জার বাড়ীর মো: নুরুল ইসলামের পুত্র সিএনজি ড্রাইবার মো: জাহাংগীর (৩০) ।
এ ব্যাপারে এএসআই রেজাউল করিম মামুন বলেন, পারকি এলাকা থেকে সিএনজি করে বিদেশি মদ প্রাচার হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ আসে, আমরা বারশত এলাকায় অভিযান চালালে মাদক ব্যবসায়ী মো: তৈয়বকে ২৮ বোতল বিদেশি মদ ও একটি সিএনজি গাড়ী সহ আটক করতে সক্ষম হয়।
এতে মো: তৈয়ব ও জাহাঙ্গীর নামের আরো দুজন আমাদের অবস্থান টের পেয়ে আসামী পালিয়ে যায়। তিনি বলেন মো: তৈয়ব সহ পলাতক দুই আসামীদের নামে আনোয়ারা থানায় মামলা প্রক্রিয়াধীন ।
একই মাসের ৫ জানুয়ারি ২০১৯ রবিবার ভোর আনুমানিক ৫.৩০ মিনিটের দিকে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে বড় একটি কাভার্ড ভ্যান গাড়িতে প্লাষ্টিক বস্তাভর্তি ২৫২ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল। আটককৃত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বায়েজিত থানার রেজাউল হকের পুত্র মো: ইসমাইল (৫৫) এবং চট্টগ্রামের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ীর নুরুল ইসলামের পুত্র মো: সেকান্দর ড্রাইবার (৪৯) এবং গ্রেফতারকৃত ইসমাইলের ছোট ভাই সিরাজুল হক (৪০) পলাতক রয়েছেন।
আটককৃত মদের বোতলের গায়ে PASSPORTS SCOTCH,100PIPERS, BALLIANTINES এর নামে লিখা রয়েছে। যার মূল্য অনুমানিক ২৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযানের নেতৃত্বে ছিলেন, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই পলাশ মজুমদার, এএসআই সুফল চন্দ্র সিংহ, এএসআই হান্নান মজুমদার প্রমুখ।