হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের মূলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যতম অতিথি কুইন্সের সর্বোচ্চ আদালতের জজ প্রার্থী মিস ক্লাওডিয়া লানজিটা’র হাতে প্রবাস মেলার কপি তুলে দেন প্রবাস মেলা’র নিউইয়র্ক- যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিনিধি এবং সিডিসি’র বোর্ড অব ট্রাস্টির দেলওয়ার মানিক।
মিস ক্লাওডিয়া বাংলাদেশ থেকে আগত প্রবাসীদের মাঝে পত্রিকাটির বহুল প্রচারের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রবাসী সমস্যা ও দেশে বিদেশে সকল ধরনের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরীতে পত্রিকাটি নিবেদিত হলে প্রবাসীদের অন্যতম কন্ঠস্বর বলে বিবেচিত হবে।