কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: বুধবার ১৬ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানী রিয়াদ থেকে আসা উমরাহ যাত্রীবাহী একটি বাস মদিনা মনোয়ারা জেয়ারত শেষে পবিত্র মক্কায় ওমরাহ করার উদ্দেশ্যে আসার পথে মদিনা শহর থেকে আনুমানিক ১৯০ কিলোমিটার দূরে আল আকহাল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন বাংলাদেশির মধ্যে থেকে ৯ জনের নাম প্রকাশ করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।
নিহতরা ৯ হলেন : ১-মোক্তার ২-বেলাল ৩-হুমায়ন ৪-নাছির ৫-রুহুল আমিন ৬-মনু মিয়া ৭-হাকিম ৮-সাকিব ৯-ফারুক।
সৌদিআরবের রাজধানী রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে, বাসটিতে ভ্রমণকারী বাংলাদেশি উমরাহ যাত্রীগণ তাদের কোন বৈধ কাগজপত্র জমা না দেয়ায় তাদের পরিচয় শনাক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে একই মর্মে সূত্র আরো জানান, প্রকাশিত নামের কোন প্রবাসী যদি নিখোঁজ থাকে তাদের পরিবার কে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সৌদিআরবের রাজধানী রিয়াদের বাথা এলাকার দার আল মিকাত উমরাহ অফিস থেকে ছেড়ে যাওয়া বাসটিতে ৪০ জন উমরাহ যাত্রী ছিলেন। যাদের মধ্যে ৩৬ জন দুর্ঘটনাস্থলে মারা যান, আহত হন বাকি ০৪ জন। নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি ছিল বলে গত ১৯ অক্টোবর বেলা ১১ টায় বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা’র শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।