মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই স্লোগান কে সামনে রেখে ১৮ ডিসেম্বর ২০২১ সৌদি আরব জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ১৯ ডিসেম্বর জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, নিয়েছেন বিশেষ পদক্ষেপ। দেশের উন্নয়নে প্রবাসীদের সন্মানের সাথে কাজ করতে হবে, যাতে করে প্রবাসের মাটিতে দেশের সন্মান বজায় থাকে সেদিকে খেয়াল রেখেই কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (স্থানীয়) কার্যালয় প্রধান মোহাম্মদ আজিজুর রহমান, শ্রম কাউন্সেলর মো: আমিনুল ইসলাম সহ কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।