শরীফ মুহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: করোনা পরিস্তিতি স্বাভাবিক হওয়ায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পরিষেবাগুলো পুনরায় চালু করেছে। এরই মধ্যে বাণিজ্যিক, পারিবারিক এবং ভিজিট ভিসার জন্য ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে সেদেশের সরকার। তবে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের ভিসা পেতে বিশেষ অনুমতি লাগবে।
বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও সুদান এ ৭টি দেশের নাগরিকদের বাণিজ্যিক, ফ্যামেলি, ভ্রমণ ভিসা নিতে লাগবে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি। কুয়েত সরকার অনুমোদিত টিকা গ্রহণ করা ৫৩ দেশের প্রবাসীদের বাণিজ্যিক, ফ্যামিলি এবং ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।