আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সারা পৃথিবীতে একটি কথা প্রচলিত আছে ইতালি একটি মানবিক দেশ, বিশেষ করে বাংলাদেশিরা তাই জানে। কারণ এই দেশ তাদেরকে অনেক কিছু দিয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ছেলেমেয়েদের সুশিক্ষা সবকিছুই পাচ্ছে ইতালিতে। ইতালি বরাবরই প্রমাণ করে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক মানবিক তারা। তাইতো অবৈধ অভিবাসীদের পছন্দের দেশগুলোর মধ্যে ইতালি এক নাম্বারে। যার জন্য প্রতিদিন হাজার হাজার অবৈধ অভিবাসী প্রবেশ করে ইতালিতে। আর ইতালির সরকার সব সময় সেই অভিবাসীদেরকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেয় এবং নিজ দেশে আশ্রয় দেয়। আজও সেই মানবতার প্রমাণ দিল ইতালি। ইতালি অভিবাসীদের মধ্যে প্রশংসার ঝড় উঠছে। অনেকেই ধন্যবাদ জানাচ্ছে ইতালির সরকারকে এবং মানবিক মানুষদেরকে।
সারা পৃথিবীতেই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। বিশেষ করে এসময় ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগ তেমন একটা না হলেও ঝড়-তুফান বৃষ্টি লেগেই থাকে। ইতালিসহ অনেক দেশেই প্রচুর বরফ পড়ে। তবে সেটা এখনও শুরু না হলেও ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারিতে পড়ে থাকে। গত এক সপ্তাহ থেকে ইতালিতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। অনেক স্থানে রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোমের সবচেয়ে নান্দনিক ও বড় রেলওয়ে, বাস স্টেশন। যে স্টেশন থেকে ইতালি বিভিন্ন শহর ও ইউরোপের দেশগুলোতে যাওয়ার ট্রেন এবং বাস ছেড়ে যায় ও আসে। সেই তিবুরতিনাসহ (Tiburtina) রোমের অনেক রাস্তাঘাট প্রচন্ডরকম নষ্ট হয়েছে। তার উপরে রাস্তার সংস্কার কাজ চলছে বিদায় যেখানে চার লেনের রাস্তা সেখানে দুই লাইন দিয়ে গাড়ি আসা-যাওয়া করছে। অবশ্য এতে মাঝেমধ্যে অনেক বড় রকম গাড়ির যানজট সৃষ্টি হয় এবং অনেক স্থানে পাবলিক বাসগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে।
এতে অবশ্য জনদুর্ভোগ বাড়েনি, তবে কিছুটা সময় ব্যাঘাত ঘটছে। বিশেষ করে এসব দেশে জনগণের চলাফেরা, জনগণের অধিকারকে বেশি প্রাধান্য দেয়া হয়। জন্মগত সূত্রে একজন নাগরিক তার দেশ থেকে যেই নাগরিক সুবিধা পাবে সেগুলোর কোনো ব্যাঘাত ঘটে না। নাগরিকরা সম্পূর্ণই তার নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করে।
ইতালিতে ৫ নভেম্বর ২০২১, শুক্রবার রাতে সাগর উপকূলে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শ’খানেক উপকূলে ভেসে আসা অবৈধ অভিবাসী। সবাইকে উদ্ধার করেছে দুর্যোগ মোকাবেলা সংস্থা। গভীর রাতে উপকূলীয় স্থানে অধিবাসীদের কানে ভেসে আসে সাগর থেকে ভেসে আসা ভয়াবহ গর্জন। সাগর উপকূলীয় স্থানে উপকূলে সাগরে নৌকায় ভেসে আসা অবৈধ অভিবাসীদের কেউ একজন তখন দ্রুতই কল করেন পুলিশের ১১৩ নাম্বারে। ঘটনাস্থল দক্ষিণ ইতালির প্রভিন্স কালাব্রিয়া Calabria বিভাগের ক্রোতোনে Crotene।
৩ নভেম্বর ২০২১, বুধবার গভীর রাতে চারিদিক সুনসান অন্ধকার। প্রচন্ড শীতকে উপেক্ষা করে মানবতার সেবায় ওই এলাকার উপকূলে ভেসে আসা অবৈধ অভিবাসীদেরকে সহযোগিতা করবার জন্য এভাবেই এগিয়ে আসে ইতালিয়ান স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং রেডক্রস।
তুরস্ক উপকূল থেকে টানা ৩ দিন উত্তাল সাগর পাড়ি দিয়ে আসা ৮৮ অভিবাসী বোঝাই নৌকা থেকে একটা শিশুকে সবার আগে নিরাপদে উদ্ধার করে আনা হয় পরম যত্নে। যে ছবিটি ইতালির নিউজ চ্যানেলে বার দেখানো হচ্ছে।
মানবতার দেশ ইতালি এভাবেই মানবতার সেবায় পৃথিবীর বুকে অঙ্কিত থাকবে মানবিকতার দেশ ইতালির নাম।