ক.ম জামাল উদ্দীন, সৌদিআরব প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার পবিত্র হারামাইন শরীফাইন তথা মক্কার হারাম শরীফ ও মসজিদে নববীর বাহিরের আঙ্গিনায় নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদিআরব। যা ২০ মার্চ ২০২০ থেকে কার্যকর হবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ সংবাদ ২০ মার্চ ২০২০ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

সংবাদটি বিস্তারিত জানা যায়, পবিত্র হারামাইন শরীফাইনের সভাপতির মুখপাত্র হানী বিন হোসনি হায়দার বিবৃতিতে বলেছেন যে, রাষ্ট্রপতি এবং সুরক্ষা ও স্বাস্থ্য কর্তৃপক্ষ হারামাই শরীফাইনের বাহিরের আঙ্গিনায় উপস্থিতি এবং নামাজ পড়তে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে করোনাভাইরাস ছড়ানোর প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধমূলক হিসাবে আজ শুক্রবার থেকে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে দেশটির সকল শপিং মল, সরকারি, আধা সরকারি সব অফিস বন্ধ রয়েছে এবং দেশের অভ্যন্তরের সকল মসজিদে হারামাইন শরীফাইন (মক্কা হারাম ও মসজিদে নববী) ব্যতীত নামাজ পড়ার উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।

৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার তিনজন। আক্রান্ত হয়েছেন অন্তত দুই লাখ ৪৫ হাজার।
ইতোমধ্যে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৪ জন। এদের মধ্যে আটজন সুস্থ হয়েছেন।