সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে চিতরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিতহ হয়েছেন। বুধবার বাহরাইনের স্থানীয় সময় প্রায় সকাল ৪ টায় এ দুর্ঘটনা ঘটে।
বাহরাইন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটিতে যোগাযোগ করে এ তথ্যর বিষয় নিশ্চিত হওয়া গেছে। প্রবাস মেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার। দূতাবাসের পক্ষ থেকে নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে বাহরাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী চিতরা এলাকায় ওই দুর্ঘটনায় ১ জন বাংলাদেশি নিহত ও ১ জন আহত এবং ৩ জন অক্ষত রয়েছেন। নিহত ব্যক্তির নাম হারেছ খান। দুর্ঘটনার পর বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্সির জরুরি দল ঘনটাস্থলে পৌঁছায়। আহতদের সালমানিয়া মেডিকেল ভর্তি করা হয়। নিহত হারেছের মৃতদেহ সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।