কোপেনহেগেন, ডেনমার্ক: বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক ২০১৫, স্বাধীন বাংলা বেতারের শব্দশিল্পী, মাদক বিরোধী আন্দোলনে নেতা অধ্যাপক ড. অরুপরতন চৌধুরী এবং সোনাগাজী ফেনী উপজেলার সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল ও গারমেন্টেস শ্রমিকলীগের সভাপতি, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের সাধারণ সস্পাদক জনাব জেড এম কামরুল আনাম -এর ডেনমার্ক আগমণ উপলক্ষে ডেনমার্ক আওয়ামীলীগের উদ্যোগে এক গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
২২সেপ্টম্বর কনিয়া কাবাব এ্যন্ড রেস্টুরেন্টে নরোব্ররো, কোপেনহেগেনে
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপত্বিতে ও সংগঠনের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমানের উপস্থাপনায় এই গণ-সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, রুবেল হাসনাত, যুগ্ম সাধারন সস্পাদক নাঈম উদ্দিন খাঁন, বোরহান উদ্দিন, সাংগঠনিক সস্পাদক সরদার সাইদুর রহমান, শামীম খালাসী, গোলাম কিবরিয়া শামীম এবং সদস্য মো: ওয়ালী হোসাইন রিপন।
সভার প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত, মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী জনাব ড. অরুপরতন বলেন, স্বাধীনতা আন্দোলনে স্বাধীন বাংলা বেতারের ভূমিকা ছিল অনেক যা জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সহ ১৯৭১ মুক্তিকামী বাঙালিদের বিভিন্ন দিক নির্দশনা ও আবেগ যুগিয়েছিল।
বিশেষ অতিথি সোনাহাজী, ফেনী উপজেলার সাবেক চেয়ারম্যান, জেড এম কামরুল আনাম বলেন, সোনার বাংলায় সোনাগাজী আজ বিশ্বের কাছে উন্নায়নের রোল মডেল , সোনাগাজী সহ সারা বাংলাদেশে যে সকল উন্নায়ন হয়েছে সবই আওয়ামী লীগ শাসন আমলে।

গিনেজ বুকে মোটা অক্ষরে লেখা নামের অধিকারী, তুলির স্পর্শে নতুন কিছু সৃষ্টি করা যার কাজ ডেনমার্কের চিত্রশিল্পী জনাব রুহুল আমীন কাজল গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ১৯৬৯ এ ঢাকায় গণসংগীত গাওয়ার সৌভাগ্য তাঁর হয়ে ছিল। বাকি যতোদিন তিনি বেঁচে আছেন ততদিন বাঙালি হিসাবে তুলির ছোঁয়ার সারাবিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে উপস্থাপন করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সস্পাদক মোহাম্মদ মামুন, অর্থ সস্পাদ মোহাম্মদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম তুহীন খাঁন, যুব ও স্পোর্ট সস্পাদক জনাব পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপন মোহাম্মদ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক অভিবাসন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কার্যকারী কমিটির সদস্য শফিকুর রহমান, শরিফুল ইসলাম, অনু মিয়া, তাজবির আহমেদ, রাজু আহম্মেদ, নাজিম উদ্দিন, রাসেল মাতবার, এরশাদ মিয়া, নিজাম উদ্দিন বলী, বাবু, সোহেল খাঁন, সফিকুর রহমান, রনি আলম, আবু সোয়েব, রাসেল, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, সামছু আলম এবং শামীম খাঁন সহ অনেকে।