আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির নাপোলীতে মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় বক্তাদের জোর দাবি সম্মেলন না দিলে যে কোন সময় ইতালি আওয়ামী লীগের নতুন কমিটি করা হবে। নাপোলী মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় বক্তারা এ হুশিয়ারী উচ্চারণ করেন।
আগামী সম্মেলনের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর ফরাজী বলেন, নেতা কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে মেয়াদোর্ত্তীর্ণ সকল ইউনিটের কমিটি গঠনের জন্য অথচ ইতালি আওয়ামীলীগ তিন বছরের কমিটি প্রায় আট বছর হয়েছে। সম্মেলন দিতে গড়িমসি করছে, আমরা জানিয়ে দিলাম কিভাবে সম্মেলন করতে হয় আমাদের জানা আছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ।
জাহাঙ্গীর ফরাজী বলেন, শিঘ্রই সম্মেলন না দিলে যে কোন সময় ইতালি আওয়ামী লীগের নতুন কমিটি করা হবে আমরা নেতৃত্ব চাই না তবে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা চাই। আমরা মুখে বলি ইউরোপের মধ্যে ইতালি আওয়ামী লীগ শক্তিশালী তবে বাস্তবতার রুপ ভিন্ন রকম । আমার শ্রদ্ধেয় বড় ভাই ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী শারীরিকভাবে অসুস্থ তাই দেশে অবস্থান করছেন এই সুযোগে দলের সাধারণ সম্পাদক দলকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে নিয়ে আর যাই করি নতুন সম্মেলন ছাড়া এক টেবিলে বসব না।
বাংলাদেশে যেভাবে শুদ্ধি অভিযান শুরু হয়েছে প্রবাসেও যারা দলের পদ পদবী ব্যবহার করে আয়ের উৎস বানিয়েছে তাদেরও বিচার হবে, সমাজের কাছে দেশের কাছে উন্মুক্ত করব তাদেরকে। রাজনীতি করি প্রবাসীদের উপকারের জন্য নিজের স্বার্থ দেখা বা ধান্দার জন্য নয়।
ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু তার বক্তব্যে বলেন, মেয়াদোর্ত্তীর্ণ কমিটির অধীনে আর রাজনীতি নয়, পদ পাব কি পাব না সেটি কর্মীরা নির্ধারণ করবে। আগামী দিনে আর ইতালি আওয়ামী লীগ কারো দালালীর পূজি হতে দিবে না । সকল প্রভেন্সিয়ার নেতৃবৃন্দ নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করা হবে।
ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর সর্দার এবং জামান মোক্তার বলেন, ইতালি আওয়ামী লীগ এখন এক চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চরম সঙ্কট থেকেই ইতালী আওয়ামী লীগকে রক্ষা করতেই হবে। তিনি বলেন, সংগঠন এখন হাইব্রীড নেতা আর দালালে পরিপূর্ণ। আর তাই এখনই সময় সম্মেলনের মাধ্যমে এই হাইব্রীড নেতা আর দালালদের হাত থেকে দলকে রক্ষা করার। নাপোলী আওয়ামী লীগের সভাপতি নাদিম বেপারী বলেন, ইতালি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা অর্থের বিনিময়ে কমিটি দেয়। সেই নেতা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে।

নাপোলী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাজীব এবং প্রচার সম্পাদক এনামুল হক বাদলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইতালীর সহ সভাপতি জনাব জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার, নাপলী আওয়ামী লীগের সভাপতি নাদিম বেপারী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট।নাপলী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাতুব্বর, যুব ও ক্রীড়া সম্পাদক তুষার হাওলাদার, কাদ্রিসানা আওয়ামী লীগের সভাপতি শেখ আকবর।
এ সময় বক্তব্য রাখেন নাপোলী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাবিব খাঁন, আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সান্টু, ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টি, এম এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাওলাদার, দপ্তর সম্পাদক রবিউল শরীফ (রাজিব), ক্রীড়া সম্পাদক রেজাউল মাতুব্বর, ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব আহসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুলাল আকন্দ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু সহ অনন্য নেতৃবৃন্দ।
এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে ইতালি আওয়ামী লীগের আলাদা ব্যানারে কেক কাটা ও দোয়া মিলাদের আয়োজন করা হবে।