প্রবাস মেলা ডেস্ক: প্রবাসীদের জীবনসংগ্রাম, সাফল্য ও সাংস্কৃতিক পরিচয়ের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’–এর নতুন পর্ব প্রচারিত হবে আজ সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায়।
পাক্ষিকভাবে সম্প্রচারিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, অর্জন ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। আজকের পর্বে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন সৌদি আরবের দাম্মাম প্রবাসী সাইদুল ইসলাম এলাহী, মদিনা প্রবাসী মো. আব্দুস সালাম মাদানী। গান পরিবেশন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী শাহ্ হামজা।
অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন সাকিলা মতিন মৃদুলা। গবেষণায় মামুন ইমতিয়াজ, সমন্বয়ে সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনায় মো. নাজমুল হক।