মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) দিনটি উপলক্ষে মালদ্বীপে রাজধানী মালে স্থানীয় একটি রেস্টুরেন্টে মালদ্বীপ শাখা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মালদ্বীপে বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নেতারা সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ,সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা,বাবুল হোসেন,মো. ফারুক,আলতাফ হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম,রবিউল আলম,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বক্তব্যে বলেন বাংলাদেশের আপোষহীন নেত্রী, বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রেখেছেন, পাশাপাশি নেতা কর্মীদের সুখে-দুখে তিনি পাশে আছেন ।
একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন, তারেক রহমান হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করছেন তাদের বলব সমস্ত আলোচনা সমালোচনা গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।