মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৫ আগস্ট বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে পাঁচ তারকা হোটেল ডি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভুঁইয়া, আবদুল আজিজ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, প্রচার সম্পাদক আবদুর রহিমসহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রেখেছেন এবং নেতা-কর্মীদের সুখ-দুঃখে পাশে রয়েছেন।
একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তার নেতৃত্বকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে এবং সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করছেন তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন— সমস্ত আলোচনা, সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।