আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহায় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা হয়। সভার সভাপতিত্ব করেন সালেহ আহমেদ খোকন এবং সঞ্চালনা করেন বিপ্লব ভুঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন মামুন খান, আবু সাইদ জুটন, সহিদ হোসেন, দিলীপ কুমার ছোটন, টুটুল মৃধা, মাজহারুল হক সোহেল, মোরশেদ চৌধুরী, আরিফ পাটোয়ারী, বেলাল হোসেন, রহমত, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান জেবু, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মতিন, ইব্রাহিম, ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা লক্ষ্মীপুর জেলার উন্নয়ন ও মানবিক কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
কাতারে বসবাসরত বৃহত্তর লক্ষ্মীপুরবাসীদের নিয়ে সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে বলে জানান বক্তারা।