ফারুক আহম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়া থেকে: বেলজিয়াম বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় ব্রাসেলসের এক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বেলজিয়াম বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল হাসনাত (শামসু)। প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপির উপদেষ্টা জনাব আবদুল মান্নান এবং প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী আমজাদুল হক দীপু।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ায় শেখ হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলায় জামায়াত-শিবির ও তথাকথিত এনসিপি তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতাবিরোধী জামায়াত যেমন ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ এনসিপিও সেই একই পথে চলছে। তারেক রহমানের বিরুদ্ধে কোনো কুদৃষ্টি দিলে বিএনপি কর্মীরা দাঁতভাঙা জবাব দেবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন টি এম ওয়ারেছ বাচ্চু, মিয়া তছু, হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল হক বাবু, সদ্যসাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহাম্মদ (বাবু) সহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
অন্যান্য উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: সৈয়দ মাহমুদ আক্কাস, হাশেম মুহিবুল্লাহ, সৈয়দ আমজাদ আলী, লুৎফর রহমান, হাসান মাহমুদুল (মম), আমিনুল ইসলাম, মাকসুদা সালমা মলি, নুর নবী চৌধুরী, আনোয়ার হোসাইন, রুহুল আমিন সুমন, ফখরুল হোসাইন, আরিফুল ইসলাম ভূঁইয়া, এম এ এইচ স্বপন, গাজী মোহাম্মদ হাবিব, ববি হালিম মোহাম্মদ, করিম উল্লাহ, মোহাম্মদ সাইদুর রহমান, এনামুল হোসাইন রতন, আব্দুল আলিম ফারুক, আলমগীর হোসাইন বাবলু, মোঃ নাসির উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, নুর হোসাইন মোহাম্মদ, করিম মজুমদার, ফাহিম হোসাইন, রাশেদ ভুঁইয়া, আক্তার খান, আমিনুল ইসলাম, ওয়াসিম সাজ্জাদ রাজিব, মোমিনুল হক, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ জুলকার নাঈম, তালুকদার আব্দুর রব, রাসেল সরকার, ইস্তিয়াক আহমেদ, মোঃ রিমন মিয়া, মোঃ রাহিম প্রমুখ।
বক্তারা একযোগে বলেন, বিএনপির নেতৃত্ব ও তারেক রহমানের প্রতি এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং প্রবাসে থেকেও এর শক্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।