প্রেস বিজ্ঞপ্তি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আতাহার হোসেন স্যারের স্মরণে আয়োজিত ‘আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘শোমসপুর উচ্চ বিদ্যালয় এলামনাই’ এ আয়োজন করে।
টুর্নামেন্টটি ১ এপ্রিল শুরু হয়ে ৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। খোকসার শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ব্যাচের দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাইনাল ম্যাচটি বিজয়ী দলকে ট্রফি ও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হবে।
এই আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।