প্রেস বিজ্ঞপ্তি: খ্যাতনামা সাহিত্যিক ও গবেষক ড. লিপি মনোয়ারের নতুন গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অমর একুশে বইমেলায় রিদম প্রকাশনা সংস্থার স্টল (৪৭ ও ৪৮ নম্বর) বিকাল ৪টায় এই বিশেষ আয়োজন সম্পন্ন হবে।
উন্মোচন হতে যাওয়া গ্রন্থসমূহ হলো ‘নাট্যগুচ্ছ’, ‘সেরা গল্প’ এবং ‘সোনালী স্বপ্ন’। সাহিত্যপ্রেমীদের জন্য এই তিনটি বই বিশেষ আকর্ষণ হিসেবে ধরা দেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা।
রিদম প্রকাশনা সংস্থা সাহিত্যপ্রেমী, নাট্যপ্রেমী ও সাধারণ পাঠকদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, যেখানে পাঠকরা সরাসরি লেখকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।