সুলতানা করিমুন নেছা রেশমা:
বয়স হয়ে গেছে, শরীরে ধরেছে জং.!
ছাড়ুন তো লোকের এসব,
বাজে কথার ঢং!
লোকের নিন্দে লোকে করবে
আপনি ঢালুন রং
গানের ছন্দে, নৃত্যানন্দে,
খুলে দিন মনের সুপ্ত কুঠির
আজ কে ঠেকায় আপনারে,
যে যা বলুক তাতে কি
আপনার যত শখ মিটিয়ে,
গড়ুন আপনালয়
অট্টহাসিতে ছড়িয়ে দিন
সুখ স্মৃতি বিশ্বময়
হাঃ হাঃ করে হেসে খেলে,
প্রাণের সঞ্চার করুন
অন্যের জন্য নয়,
নিজের জন্য বাঁচুন
সাত সকালে উদোম পায়ে,
সবুজ ঘাসে হাঁটুন
কিচিরমিচির পাখির ডাক,
মুগ্ধ হয়ে শুনুন
সদাই পরিপাটি থাকুন,
রোজ চুলে আঁচড় কেটে,
এক সিঁথিতে ভাঁজ করুন
ভালোবেসে নিজেকে সমৃদ্ধ করুন
নেপথেলিনে জড়ানো টানটান স্নিগ্ধ বস্র পরুন
আর, আয়নায় দাঁড়িয়ে বলুন…..,
কি গো, কেমন আছো সখা
মন’টা ভালো তো?
তোমায় আজ দারুণ লাগছে দারুণ!
আর অন্যের জন্য নয়,
এবার নিজের জন্য বাঁচুন।
সাধ্যের মধ্যে মনানন্দে,
দু’চোখ যেথায় যায় ঘুরোন
নদী,পুকুর, জলাধারে গিয়ে,
জলের সঙ্গে খেলুন
হাঁস, মাছ আর ঢেউদের সঙ্গে,
জল ছোড়াছুড়ি করুন
বৃষ্টি এলে আর উঁকি নয় ওই জানালার খোঁপে,
মন আনন্দে লাফিয়ে ভিজুন,
প্রিয় কোনো গানে
লোকের যত মন্দ কথা’র,
কান ঝেড়ে ফেলুন
আপনারে বড্ড ভালোবাসুন
অন্যের জন্য নয়,
এবার নিজের জন্য বাঁচুন
কখনও কী খেয়াল করেছেন বলুন?
নিজেকে নিজেই দিচ্ছেন খাইয়ে,
নিত্য ক্ষুধার প্রাণ
করিছেন শরীরে’রে নানান বস্র পরিধান
দায়সারা স্নান করিয়ে,
হচ্ছেন ঘর্ম, ক্লান্ত মুক্ত
আপনি’ই রোজ নিচ্ছেন,
আপনার’ই যত্ন!
তবে নয় ভালোবেসে!
নিজেকে ভালোবাসুন.!, ভালোবাসুন.!
রঙ্গিন আবির ছড়িয়ে এবার,
জগত রঙ্গিন করুন
আর অন্যের জন্য নয়,
এবার নিজের জন্য বাঁচুন।
কারো করুনাতে নয়।
সুস্থ সবল থাকুন
আর রোজ সৃষ্টিকর্তাকে বলুন,
আমার শরীর, প্রাণ তাজা থাকিতে স্রষ্টা আমার,
মৃত্যু কবুল করুন
আমায় সুস্থ – সবল রাখুন
আর অন্যের জন্য নয়,
এবার নিজের জন্য বাঁচুন।