সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রাজধানী মানামায় কিউই রেষ্টুরেন্টে বাহরাইন বিএনপি কেন্দ্রিয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন এর উপস্থাপনায় সাবেক সিনিয়র সহ সভাপতি মো: আক্তারুজ্জামান মিয়ার সভাপতিতে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠ পোষক মো: আবুল বাসার।
গেস্ট অব অনার ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল গণি মজুমদার। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মো: হাবিবুর রহমান, মো: আবুল হোসেন, মো: কবির আহমেদ, মো: এখলাছ উদ্দিন, যুবদল সভাপতি মো: আলাউদ্দিন গাজী, সাধারণ সম্পাদক মো: সুমন শাকিল, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আব্দুল আলীম, উপদেষ্টা হাজী মোহাম্মদ ইউনুস।
আলোচনা সভা শেষে দেশ জাতি ও মুসলিম উমমার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম।