ফারুক আহামেদ মোল্লা, বেলজিয়াম থেকে: বেলজিয়াম শাখা বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯মার্চ ২০২৩, বৃহস্পতিবার রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় বিএনপির ইফতার পার্টি। এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এসময় জানানো হয়, বেলজিয়াম বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাইদুর রহমান লিটনকে সভাপতি ও দ্বিতীয় বারের মতো ইকবাল হোসেন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ কমিটি বেলজিয়াম বিএনপির শাখা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

এসময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু তার বক্তব্যে বলেন, এই কমিটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে ইউরোপে কাজ করে যাবে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন, আবুল হাসনাত, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, আবদুল বাতেন মার্টিন, তসুমিয়া, নুরনবী চৌধুরী, ভূঁইয়া আবু সাঈদ। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, হাবিবুল হাসান ভুঁইয়া সোহাগ, হারুন অর রশিদ, মাহমুদুল হাসান (মম), কাজী আমজাদুল হক দিপু। সহ-সাংগঠনিক হিসেবে রয়েছেন, জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ খান, এম এ এইচ স্বপন ও আবু ইউসুফ। দপ্তর সম্পাদক কামাল হোসেন এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, সানোয়ার আলী সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সেলিম রিপন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মীর জসিম।