মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখায় একাডেমিক ডায়েরী ক্যালেন্ডার মোড়ক উন্মোচন ও বই উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলোয়াত, জাতীয় পতাকা উত্তালন, জাতীয় সংগীতের মধ্যে দিয়ে বই বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে শিক্ষার্থী মুনতাহা আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা সরকার, কো সিগনেটরী মোহাম্মদ ফারুক হোসেন, একাডেমিক ডাইরেক্টর মোহাম্মাদ ইউসুফ আলী, স্কুলের অভিবাবক মোসলেহ উদ্দিন মুন্না, শিক্ষক খাদেমুল ইসলাম প্রমুখ।
মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেয়ার জন্য রিয়াদ স্কুলের শিক্ষক ও অভিবাবকবৃন্দরা। একই সঙ্গে স্কুলের নতুন কলেজ ক্যাম্পাস এরিয়ার শুভ উদ্বোধন করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন স্কুলের শিক্ষক হাফেজ মোহাম্মাদ নাসির উদ্দিন।