রাশিদুল ইসলাম জুয়েল, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে (১৩ নভেম্বর ২০২২, রবিবার) উইজম্ভু কনভেনশন সেন্টারে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক জনাব এম জামান সজল সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ কোরিয়া যুবদলের সভাপতি ও দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোশারেফ হোসেন এবং দক্ষিণ কোরিয়া বিএনপির জনাব রাকিবুর রহমান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব, যুগ্ম সদস্য সচিব ইমন রহমান আহী, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোশারেফ হোসেন, জামান সরকার নলেজ, মেহেদী মাসুদ, দক্ষিণ কোরিয়া যুবদলের সাধারণ সম্পাদক মামুন ঢালী, কাউসার শেখ, শাহ্ আলম, মামুন ওসমানী, সুজন হাওলাদার, আবু হানিফ তালুকদার, পুষ্পক কুমার ধর, কাইয়ুম শেখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ওয়াদুদ সরকার, মেহেদী মাসুদ, মনা দেওয়ান, কাইয়ুম চৌধরী শুভ, রুবেল রানা, জি এম সালাউদ্দিন, মাহবুবুর রহমান, মো: সজিব খান, মনির হোসেন, রাশিদুল ইসলাম জুয়েল, আজিজুল হাকিম, নুর হোসেন, চঞ্চল মোল্লা, আরমান,নাইম, হিরো, শাওন, মো:এনায়েত উল্লাহ, মো: রুবেল রানা, আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ, এস এম কামাল, মো: ছবুর মাদবর, সোহেল রানা, তুষার, আজিজুল হক, মো: জুয়েল, মো: বিল্লাল, মো: কামাল হোসেন, শেখ বিল্লাল হোসেন, আল মামুন, মো: আলতাফ হোসাইন, সুমন মিয়া, মো: ফারুক, মো: অহিদুল হাছান, আরিফুল গোলদার, রুহুল আমিন, মো: সাইফুল ইসলাম, রাসেল হোসেন।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন- ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। দেশে আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর তাই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।