প্রবাস মেলা ডেস্ক: খারকিভের পতনের পর শহরটিতে আকাশ থেকে রুশ বিমানবাহীনির সেনারা নেমে আসছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ২ মার্চ ২০২২, বুধবার ইউক্রেন সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে, খারকিভের বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, রুশ সৈন্যরা একটি স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। সংঘাত চলমান রয়েছে। এটি একটি রুশ ভাষাভাষী শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ছ’টা বাজে। ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ। মঙ্গলবার শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা হয়। পরে দিকেব শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন। মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জনের মৃত্যু হয়, বহু আহত হয়। এদিকে বুধবার সকালে বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অপর শহর খারসনের শহরের পতন হয়েছে।
সে খবরে উল্লেখ করা হয় শহরের মেয়র সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
স্থানীয় কাউন্সিলের একজন সদস্য বিবিসিকে জানিয়েছেন, অন্তত ২০০ জন মানুষ নিহত হয়েছে এবং আরো বহু মানুষ আহত হয়েছেন।