ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরব ৩ নভেম্বর ২০২১ জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে সংগঠনের খামিস মুশাইতস্থ দলীয় কার্যালয়ে।
ভারপ্রাপ্ত সভাপতি এস, এম, জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম, এ, রহিম ফারুক মাহমুদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা আবুবকর কামাল। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি ফারুক রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইউসুফ, নীতি নির্ধারণী কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম নাছির, বারীয়া শফিকুল মুনির যুব কমিটির সাধারণ সম্পাদক শাহ মো: বদরুদ্দোজা, সাবেক ছাত্রনেতা মো: সাহাবউদ্দীন।
প্রধান বক্তা ছিলেন সহসভাপতি আবদুল করিম। বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, মো: ওয়াহেদ আলী, মো: আজম, মো: তোজামউদ্দীন, হারধন শীল ও মো: রহমতউল্লাহ প্রমুখ।

মো: ওয়াহেদ আলীর সুললিত কন্ঠে কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শোকসভা ও দোয়া মাহফিলের শুভসূচনা হয়। বক্তাগণ জাতীয় চারনেতার অবদান ও তাঁদের আপোষহীন আদর্শ ও দেশপ্রেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাঁদের আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান। বাংলাদেশ সৃষ্টির প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর নির্দেশিত ও আদর্শিত পথে সোনার বাংলা বিনির্মানের প্রতিটি সংগ্রামে তাঁরা ছিলেন অবিচল পর্বতসম। দেশ ও বঙ্গবন্ধুর পরম আস্থাভাজন থেকে খুনী মোস্তাকের লোভনীয় প্রস্তাব অগ্রাহ্য করে দেশপ্রেমিকের মূর্তপ্রতিক হয়ে আছেন, থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে। বঙ্গবন্ধু,তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা ও সকল প্রয়াত আওয়ামীলীগ নেতাকর্মীদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মো: ইউসুফ।
পরে সভাপতির সমাপনি বক্তব্য ও ভোজসভার মাধ্যমে মহতী সভার সফল সমাপ্তি হয়।